৪ মে ২০২৬

ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিলেন মার্কিন প্রধান বিচারপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিলেন মার্কিন প্রধান বিচারপতি
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিয়েছেন। এর আগে ট্রাম্প একটি রায়ের সমালোচনা করে বলেন যে একজন ‘ওবামা বিচারক’ রায়টি দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। অ্যাসোসিয়েটড প্রেসকে দেয়া এক বিবৃতিতে বুধবার রবার্টস বলেন, ‘ওবামা বিচারক বা ট্রাম্প বিচারক, বুশ বিচারক বা ক্লিনটন বিচারক বলতে কিছু নেই। আমাদের বিচারকরা ন্যয়বিচার ও সবাইকে সমান অধিকার দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। দেশের সেবায় আমাদের বিচারকমণ্ডলী সদা নিবেদিতপ্রাণ। বিচারকদের কাছে কেউ বিচারের জন্য এলে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচারকমণ্ডলী সর্বোচ্চ চেষ্টা করেন।’ থ্যাংসগিভিং ছুটির প্রাক্কালে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন, ‘স্বাধীন বিচারব্যবস্থার প্রতি আমাদের সকলকেই কৃতজ্ঞ থাকা উচিত।’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে প্রকাশ্যে একজন দায়িত্বরত প্রেসিডেন্টের সমালোচনা করে রবার্টের এই জবাবটি একটি বিরল ঘটনা। ট্রাম্প একজন ফেডারেল বিচারকের রায়ের সমালোচনা করার একদিন পর এই বিবৃতিটি প্রকাশ পেল। ওই বিচারক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন নাকচ করা থেকে প্রশাসনকে সাময়িক বিরত থাকার নির্দেশ প্রদান করেন। বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি