৬ মে ২০২৬

ট্রাম্পের খাতায় যোগ হলো আলাস্কার ৩ ভোট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পের খাতায় যোগ হলো আলাস্কার ৩ ভোট
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তাঁর খাতায় যোগ হলো আরও তিনটি ইলেকটোরাল কলেজ ভোট। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো। ৭৫ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)। এ রাজ্যে বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২১৭টি। যদিও প্রেসিডেন্ট হিসেবে আগেই জয় নিশ্চিত করেছেন জো বাইডেন। গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চারদিন পর শনিবার জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট। নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এ দাবির ওপর বিশ্বাস নেই বেশিরভাগ মার্কিনিরই। যদিও জো বাইডেন বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার না করার ঘটনা লজ্জাজনক এবং এর জন্য ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকবে না। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ জানুয়ারি। এরপর সাদা বাড়ির দখল ছেড়ে দিতে হবে নয়া মার্কিন প্রেসিডেন্টের হাতে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি