ট্রাম্পের চেয়ে মোদী সেরা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বসেরা হলেন নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা পোপ ফ্রান্সিসকেও ঢের পিছনে ফেলে দিয়েছেন তিনি। বিশ্বের তাবড় নেতাদের তালিকায় এখন এক নম্বরে ভারতের প্রধানমন্ত্রী।
বিশ্বের বিভিন্ন দেশে শীর্ষ নেতৃত্ব বা রাজনৈতিক নেতাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সমীক্ষা চালিয়ে থাকে ‘টুইটার ডিপ্লোমেসি’ বা ‘টুইপ্লোমেসি’। গত মঙ্গলবার প্রকাশিত তাদের একটি সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে। চলতি বছরে ইনস্টাগ্রামে ‘মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার’ শিরোপা পেয়েছেন মোদী। অর্থাৎ জনপ্রিয়তার নিরিখে শীর্ষে রয়েছে তাঁর নাম।
২০১৮ সালের ১ অক্টোবর নেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই সমীক্ষা হয়। দেখা যাচ্ছে, এই সময়ে ইনস্টাগ্রামে মোদীর ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লক্ষেরও বেশি। দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট য়োকো উইডোডো। তিনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

টুইটারে আগেই নিজের জমি তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী। এ বার ইনস্টাগ্রামেও সেই ধারাতেই এগিয়ে চলেছেন। তবে তাঁর এই ভার্চুয়াল জনপ্রিয়তা লোকসভা ভোটের বাস্তবিক ময়দানে কতটা প্রভাব ফেলবে, তা স্পষ্ট হয়ে যাবে ২০১৯ সালেই।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি