বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী বিমান সংস্থা কোরিয়ান এয়ারের মধ্যে সোমবার প্রায় ৩৬ বিলিয়ন ডলারের (প্রায় ২৪ বিলিয়ন পাউন্ড) একটি চুক্তি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যৌথ চুক্তির আওতায় বোয়িংয়ের ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ মডেলের যাত্রীবাহী বিমান কিনবে কোরিয়ান এয়ার।
কোরিয়ান এয়ারের প্রধান নির্বাহী ওয়াল্টার চো জানান, আসিয়ানা এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্তির প্রস্তুতির সময়ে এই বিমান কেনার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির বহর আধুনিকীকরণ এবং প্রতিযোগিতায় টিকে থাকতে শক্তি জোগাবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা আসল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি