৬ মে ২০২৬

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করার ক্ষমতা সিনেটের নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করার ক্ষমতা সিনেটের নেই
নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করার মতো যথেষ্ট ক্ষমতা সিনেটের নেই বলে উল্লেখ করেছেন ট্রাম্পের আইনজীবীরা। স্থানীয় সময় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে যুক্তি-তর্ক উপস্থাপন করতে গিয়ে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন তারা। ট্রাম্পের অভিশংসনের বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন তারা। ১৪ পৃষ্ঠার বিবরণীতে ক্যাপিটল হিলের সহিংসতায় ট্রাম্পের উসকানি নেই বলেও দাবি করেছে আইনজীবীদের ওই দলটি। অভিশংসন বিচার শুরু হওয়ার এক সপ্তাহ আগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ট্রাম্পের আইনজীবী ও ডেমোক্র্যাটদলীয় প্রসিকিউটররা যার যার অবস্থান ব্যাখ্যা করেছেন। এদিন ট্রাম্পের আইনজীবীরা বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের মক্কেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন তার অভিশংসনের শুনানি করতে পারে না সিনেট। এমনকি তাকে আবারও প্রেসিডেন্ট পদে দাঁড়ানো থেকে বিরত রাখার এখতিয়ার সিনেটের নেই বলেও দাবি করেন তারা। আইনজীবীরা গত সপ্তাহে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটির প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু না করতে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫০ রিপাবলিকান সদস্যের ৪৫ জনই পক্ষে ভোট দিয়েছেন। উচ্চ কক্ষে ট্রাম্পকে অভিশংসিত করতে হলে দুই-তৃতীয়াংশ ভোট নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ১৭ জন রিপাবলিকানেরও সমর্থন প্রয়োজন। মঙ্গলবার সিনেটে উপস্থাপিত যুক্তি-তর্কে ডেমোক্র্যাটরা দাবি করেছেন, মেয়াদ শেষ হওয়ার আগে আগে কোনও প্রেসিডেন্ট অবাধে উচ্চ পর্যায়ের অপরাধ সংঘটন করতে পারেন না এবং এর জন্য দায়মুক্তিও পেতে পারেন না। ট্রাম্পকে অভিযুক্ত করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত ৬ জানুয়ারি নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। এ ঘটনার পর ট্রাম্পকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি সেখানে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়া কোনও সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করা যাবে কিনা সে প্রশ্ন তুলেছেন তার আইনজীবীরা। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি