ট্রাম্পের বিচার চললে আইনসভার কাজে বিলম্ব ঘটবে: বাইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে বিচার চললে তা আইনসভার বিভিন্ন কাজ এবং মন্ত্রিসভার নিয়োগে বিলম্ব ঘটাবে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম গণমাধ্যমকে সাক্ষাত্কার দিলেন জো বাইডেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমার ধারণা, ট্রাম্পের অভিশংসনে বিচার চলছে। হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের হলে সিএনএনের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি স্বীকার করেন, সিনেটে ট্রাম্পের অভিশংসনে বিচার চললে তা আইনসভার বিভিন্ন কাজ এবং মন্ত্রিসভার নিয়োগে বিলম্ব ঘটাবে। তবে এ বিচার না হলে তা আরো বেশি খারাপ নজির হয়ে থাকবে।’
বাইডেন বলেন, ট্রাম্প যদি ছয় মাস পর বিদায় নিতেন তাহলে বিচারের ফলটা ভিন্ন হতো। তবে তিনি এও মনে করেন না যে, ১৭ রিপাবলিকান সিনেটর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে ভোট দেবেন। ইতিমধ্যেই আলোচনা চলছে, সিনেটে ডেমোক্র্যাটরা মাত্র একটি আসনে সংখ্যাগরিষ্ঠ। ফলে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে অন্তত ১৭ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন লাগবে। প্রতিনিধি পরিষদে ১০ জন রিপাবলিকান ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন। তবে তারা এখন দলের মধ্যে প্রশ্নের মুখে পড়েছেন। বাইডেন আশা করেন, সিনেট ট্রাম্পের অভিশংসনের বিচারে যথাযথ পদক্ষেপই নেবে। আবার অন্য কাজগুলোও সঠিক সময়ের মধ্যে সম্পাদন করবে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হয়েছেন। সেই আর্টিকেল সোমবার সিনেটে পাঠানো হয়েছে। বিচারে প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন এমন ৯ জন ডেমোক্র্যাট সিনেটে আর্টিকেলটি নিয়ে যান। ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসিত করা হয়। এর আগেও একবার তিনি অভিশংসিত হয়েছিলেন প্রতিনিধি পরিষদে। সেবার সিনেটে তিনি রক্ষা পান। এবারও একই পরিস্থিতি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি