৫ মে ২০২৬

ট্রাম্পের ২ হাজার ডলারের চেকে বহু আমেরিকানের ‘আশায় গুড়ে বালি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
ট্রাম্পের ২ হাজার ডলারের চেকে বহু আমেরিকানের ‘আশায় গুড়ে বালি’

ইমা এলিস: প্রেসিডেন্ট ট্রাম্প ১ লাখ ডলারের কম আয়কারী করদাতাদের জন্য ২ হাজার ডলারের 'ট্যারিফ রিবেট' দেওয়ার প্রস্তাব করেছেন। তাঁর দাবি, এই অর্থ ট্যারিফ থেকে আসবে এবং সম্ভব হলে জাতীয় ঋণ কমাতেও সহায়ক হবে।
ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ ট্যারিফ আয়ের মধ্য থেকে স্বল্প ও মধ্যম আয়ের মার্কিন নাগরিকদের জন্য প্রদত্ত ২হাজার ডলারের অর্থের যে অংশ অবশিষ্ট থাকবে, তা জাতীয় ঋণ উল্লেখযোগ্যভাবে কমাতে ব্যবহার করা হবে।
প্রশাসন এই অর্থের জন্য কারা যোগ্য হবেন, সে বিষয়ে এখনো প্রাথমিক ধারণা ছাড়া স্পষ্ট নির্দেশনা দেয়নি। ট্রাম্প বলেছেন, আমরা শত শত বিলিয়ন ডলারের ট্যারিফ সংগ্রহ করেছি। আমরা সম্ভবত আগামী বছরের মাঝামাঝি বা তারও পরে মাঝারি ও মধ্যম আয়ের ব্যক্তিদের জন্য হাজার হাজার ডলারের ডিভিডেন্ড প্রদান করব।
যদি এই পরিকল্পনা কেবল ১ লাখ ডলারের কম আয়ের পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাদ পড়বেন কারণ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পারিবারিক গড় আয় ছিল ১ লাখ ৮হাজার ৬০০ ডলার।
ট্যাক্স ফাউন্ডেশনের বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনা ফেডারেল ঘাটতি বাড়াতে পারে। অনুমান অনুযায়ী, করদাতা ও তাঁদের সঙ্গীদের জন্য এই কর্মসূচির খরচ হবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার, যেখানে এখন পর্যন্ত ট্যারিফ আয় প্রায় ১১৭ বিলিয়ন ডলার যা এই ব্যয়ের তুলনায় অনেক কম।
ট্যাক্স ফাউন্ডেশনের কর বিশেষজ্ঞরা বলেছেন, প্রায় যেকোনো নীতিগত কাঠামোয় আমেরিকানদের মধ্যে ২হাজার ডলার করে বিতরণ করলে ফেডারেল বাজেট ঘাটতি কমবে না, বরং বাড়বে। ট্যারিফের বোঝা কমানোর ভালো উপায় হবে ট্যারিফই তুলে দেওয়া।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি