ট্রাম্প অভিশংসন তদন্তের তীব্র সমালোচনা করেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, এ সপ্তাহে যে অভিশংসন তদন্ত শুনানী হবে, নতুন করে তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন তা লজ্জাজনক এবং তিনি অভিযোগ করেন যে রিপাবলিকানরা যাদের প্রশ্ন করতে চান, ডেমোক্রাটরা তাদেরকে তা করতে দিচ্ছেন না।
প্রেসিডেন্ট বলেন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান, দুর্নীতিগ্রস্ত রাজনীতিক অ্যাডাম শিফ এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চান যে হোয়াইট হাউসের কর্মকর্তারা লজ্জাজনক উইচ হান্টে সাক্ষ্য দেবেন।
ট্রাম্প টুইটারে বলেন শিফ হোয়াইট হাউসের আইনজীবীকে সেখানে থাকতে দেবেন না, অথবা যাদেরকে রিপাবলিকানরা প্রশ্ন করতে চান তাদেরকেও থাকতে দেবেন না।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি