৪ মে ২০২৬

ট্রাম্প ‘অশরীরী শক্তি’ ছাড়া আর কিছুই নয়: মাইকেল মুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ট্রাম্প ‘অশরীরী শক্তি’ ছাড়া আর কিছুই নয়: মাইকেল মুর
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের খ্যাতিমান ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এক ‘অশরীরী শক্তি’ ছাড়া আর কিছুই নয়। সেই শক্ত দ্বারা ট্রাম্প আরও একবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলেও মন্তব্য করেন তিনি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়ার প্রভাব নিয়ে মুরের মুক্তি পেতে যাওয়া ‘ফারেনহাইট ১১/৯’ চলচ্চিত্রের প্রচার-প্রচারণার সময় সিএনএনের সঙ্গে কথা বলেন তিনি। মুর বলেন, ২০১৬ সালের গ্রীষ্মে বহু লোক একদম নিশ্চিত ছিল যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন। লোকজন বলছিল, এই ইডিয়টকে (ট্রাম্প) কেউ ভোট দেবে না। ট্রাম্প পুনর্নির্বাচিত হতে পারেন বলে মনে করেন মুর। তিনি বলেন, ‘আমার ধারণা, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন।’ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে মুর বলেন, ‘আমি মনে করি, এই লোকটা (ট্রাম্প) এক অশরীরী শক্তি’। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়া প্রসঙ্গে মুর বলেন, নির্বাচনে হেরে গিয়ে কীভাবে জিততে হয়, তা দেখিয়েছেন ট্রাম্প। ট্রাম্প কীভাবে নির্বাচনে জিতলেন, ভবিষ্যতে ইতিহাসবেত্তারা তা বিচার-বিশ্লেষণ করবেন। হোয়াইট হাউস থেকে একের পর এক তথ্য ফাঁসের পেছনে ট্রাম্প নিজেই রয়েছেন বলে মনে করেন মুর। এমনকি সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত আলোচিত বেনামি উপসম্পাদকীয় পেছনের লোকটিও ট্রাম্প বলে ধারণা মুরের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ট্রাম্প লিখেছেন। ট্রাম্প বা তাঁর কোনো শাগরেদ এটা লিখেছেন। মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করায় ওস্তাদ তিনি। তিনি বিভ্রান্ত করার রাজা। আগামী ২০ সেপ্টেম্বর মুরের ‘ফারেনহাইট ১১/৯’ চলচ্চিত্রটি মুক্তি পাবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি