৫ মে ২০২৬

ট্রাম্প-মাস্ক সম্পর্কের বরফ কী গলতে শুরু করেছে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
ট্রাম্প-মাস্ক সম্পর্কের বরফ কী গলতে শুরু করেছে?

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ‘বিরূপ সম্পর্ক’ আবারও ঘোচার ইঙ্গিত মিলেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে মাস্ককে বিশেষ অতিথি হিসাবে স্বাগত জানান ট্রাম্প। অনুষ্ঠানে ব্যবসাবিষয়ক বক্তৃতাকালে টেসলা প্রধানকে উদ্দেশ্য করে ট্রাম্প তিনবার প্রশংসাসূচক মন্তব্য করেন।

 

ট্রাম্প বলেন, ‘ইলন, তুমি ভাগ্যবান যে আমি তোমার পাশে আছি’। এ সময় তিনি রসিকতা করে জানতে চান, তুমি (মাস্ক) কি কখনো আমাকে ঠিকভাবে ধন্যবাদ জানিয়েছো?’

ট্রাম্পের এই মন্তব্যের পরই এক্স–এ মাস্ক একটি বার্তা পোস্ট করে লেখেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই—তিনি আমেরিকা এবং বিশ্ব–উন্নয়নে যা করেছেন তার জন্য।

এ সময় তিনি সৌদি যুবরাজ বিন সালমান, এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং ও ট্রাম্পের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন।

ডিওজি–তে দায়িত্ব শেষে মাস্কের সমালোচনা

মাস্ক কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অব গভার্নমেন্ট এফিশিয়েন্স–এর প্রধান হিসাবে কাজ করেন। জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত তিনি এ পদে ছিলেন। চুক্তির মেয়াদ শেষ হলে ট্রাম্প ঘোষণা দেন—মাস্ক তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।  

তবে দায়িত্ব ছাড়ার পরই ট্রাম্পের বাজেট ও নীতি পরিকল্পনা নিয়ে কঠোর সমালোচনা করেন মাস্ক। বিশেষ করে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল—বৃহৎ সরকারি ব্যয় পরিকল্পনা নিয়ে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। 

মাস্ক–ট্রাম্প ঘনিষ্ঠতা ফিরছে? অস্টিনে ‘রিইউনিয়ন’ আয়োজন

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে—ডিওজি–তে মাস্কের সঙ্গে কাজ করা তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। অস্টিনে সপ্তাহান্তে দুই দিনের এই অনুষ্ঠান হবে উচ্চমানের একটি হোটেলে, যেখানে মাস্ক প্রায়ই অবস্থান করেন।

ডিওজির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরা এই ‘রিইউনিয়ন পার্টিতে’ অংশ নেবেন। সূত্র জানিয়েছে, মাস্কও অনুষ্ঠানে যোগ দিতে পারেন, যদিও তার সময়সূচি পরিবর্তন হতে পারে।

এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্লেষকদের ধারণা—ট্রাম্প ও মাস্কের রাজনৈতিক–ব্যবসায়িক সম্পর্ক আবারও উষ্ণ হতে চলেছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি