৬ মে ২০২৬

ট্রাম্প করোনা নিয়ে তাচ্ছিল্য করেছিল যে কারণে!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্প করোনা নিয়ে তাচ্ছিল্য করেছিল যে কারণে!
বাংলাপ্রেস ডেস্ক: জনমন থেকে ভীতি দূর করার জন্যই প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে তাচ্ছিল্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প এমনটি জানান। গত ১৯ মার্চ বব উডওয়ার্ড ট্রাম্পের সাক্ষাতকারটি নেন । জানা গেছে, এই সাক্ষাতকারটি সাংবাদিক উডওয়ার্ড ট্রাম্পকে নিয়ে লেখা রেজ বইটিতে পুরোপুরি প্রকাশ করবেন। যা আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তবে সেই সাক্ষাতকারের কিছু অংশই বিভিন্ন মার্কিন গণমাধ্যমে বুধবার প্রকাশিত হয়েছে। সাক্ষাতকারে ট্রাম্প জানান যে তিনি জানে করোনা কতটা প্রাণঘাতী তবুও এটিকে সে কম গুরুত্ব দিয়ে উপস্থাপন করতে চান। সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই। এখনো আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই কারণ আমি ভীতি সৃষ্টি করতে চাই না। সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি