৬ মে ২০২৬

ট্রাম্প হারতে পছন্দ করেন না: ওবামা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্প হারতে পছন্দ করেন না: ওবামা
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে ট্রাম্পের আনীত জালিয়াতির অভিযোগের কারণ হচ্ছে ‘ট্রাম্প হারতে পছন্দ করেন না’। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জালিয়াতির মাধ্যমে জয় পেয়েছে বলে দাবি করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের এমন ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ‘স্পষ্টভাবে’ জিতেছেন বলে দাবি করেন ওবামা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি আগামী রোববার প্রচারিত হবে। ওবামা বলেন, নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হচ্ছে কারণ ‘ট্রাম্প হারতে পছন্দ করেন না’। তিনি যোগ করেন, ‘আমি আরও বিচলিত অন্যান্য রিপাবলিকানদের আচরণে। যারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন অথচ তারাও এই ভিত্তিহীন দাবি করে যাচ্ছেন। এটি আরও একটি পদক্ষেপ যা কেবল বাইডেন প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং সার্বিকভাবে গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। এবং এটি খুবই বিপজ্জনক পথ'। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে দেখা যাচ্ছে, জো বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৭ ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেলেই যথেষ্ট। কিছু ভোট গণনা এখনো বাকি থাকলেও ২৭০-এর সীমা গত রোববারই অতিক্রম করেছেন বাইডেন। যার ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে ব্যালট টেম্পারিংয়ের দাবি করে ডোনাল্ড ট্রাম্প আইনি চ্যালেঞ্জের হুমকি দিয়েছেন। তবে ট্রাম্পের রিপাবলিকান শিবির এখনো তাদের দাবি পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি