৫ মে ২০২৬

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম রাজু ইসলাম ও সাজ্জাদ হোসেন সাজ্জাদ। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আলমগীর গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ভূল্লী মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে রংপুরে রেফার্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। স্থানীয়রা জানান, নিহত রাজু ইসলাম সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ইসমাইল হোসেনের ছেলে ও সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার নেহালপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি কোচকে সদর উপজেলার ভূল্লী মুন্সিরহাট বাজারে পেছন থেকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে আহত একজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি