ট্রাফিক আইন ২০১৮ বাস্তবায়নে লালমনিরহাট ট্রাফিক বিভাগ তৎপর

মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাট ট্রাফিক বিভাগ ট্রাফিক আইন ২০১৮ বাস্তবায়নে কঠোর তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে। ১৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে নতুন এ আইনের প্রয়োগ সরজমিনে দেখা গেছে। লালমনিরহাট পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ আল ফরিদের নেতৃত্বে ট্রাফিক আইন ২০১৮ বাস্তবায়নে কাজ করতে দেখা গেছে।
এ বিষয়ে সার্জেন্ট আল ফরিদের সাথে কথা বললে তিনি বলেন সাধারন মানুষ ট্রাফিক আইন ২০১৮ সম্পর্কে পুরোপুরি জ্ঞাত নয়, আমরা সাধারন মানুষকে এ আইন সম্পর্কে দির্ঘ্যদিন যাবৎ বিভিন্ন ভাবে প্রচার প্রচারনির মাধ্যমে সচেতন করার চেষ্টা করছি। আগে সাধারন মানুষকে এ আইন সম্পর্কে সচেতন করতে হবে। ট্রাফিক আইন ২০১৮ইং মোতাবেক হেলমেট না থাকা মোটর সাইকেল আরোহীদের ৬মাসের কারাদন্ড ও সর্বোচ্চ ১০হাজার টাকা অর্থ দন্ড অথবা উভয় দন্ড হতে পারে।
একই ভাবে ১মোটর সাইকেলে তিনজন আরোহী থাকলে এ সাজার বিধান রয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলায় ৮টি মামলা হযেছে। এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপারের সঙ্গে কথা বললে তিনি বলেন, সড়কের দুর্ঘটনা রোধে লালমনিরহাট ট্রাফিক বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি