৭ মে ২০২৬

টোকিও অলিম্পিক-এর ঝলমলে উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টোকিও অলিম্পিক-এর ঝলমলে উদ্বোধন
বাংলাপ্রেস ডেস্ক: করোনাকালে শঙ্কার মেঘ মাথায় নিয়ে শুরু হয়েছে টোকিও অলিম্পিক। শুক্রবার (২৩ জুলাই) 'ইউনাইটেড বাই ইমোশন' স্লোগান নিয়ে আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ১৯৬৪ অলিম্পিক আসরের পর আবার টোকিওতে বসেছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আয়োজন। গত বছর বসার কথা ছিলো টোকিও অলিম্পিক। কিন্তু করোনার কারণে আয়োজন করা সম্ভব হয়নি আসরটি। এক বছর পিছিয়ে গেলেও করোনা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে বলা চলে না। তবে পৃথিবী খানিকটা গুছিয়ে উঠেছে। মানিতে নিতে শিখেছে প্রাণঘাতী ভাইরাসের সংগে। বিতর্ক মাথায় নিয়েই তাই জাপান আয়োজন করছে আসরটি। এরই মধ্যে দেশটি আসরটি ঠিকঠাক আয়োজন করার জন্য 'অলিম্পিক ভিলেজ' তৈরি করেছে। সেখানে অ্যাথলেটসদের থাকার ব্যবস্থা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ বুলেট ট্রেন। এছাড়া করোনার কথা মাথায় রেখে পাঁচটি বিশেষ পাঁচ তারকা হোটেল তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে নতুন ১০ হাজার ভবন। তারপরও করোনা থেকে রেহাই মেলেনি। সংবাদ মাধ্যমের মতে, এরই মধ্যে আসরে অংশ নেওয়া অন্তত ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৯৮০ রাশিয়া অলিম্পিকের পর এবারের আসরকে সবচেয়ে বেশি বিতর্কিত মনে করা হচ্ছে। জরিপে উঠে এসেছে, জাপানের প্রায় অর্ধেক মানুষ অলিম্পিক আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন। কিন্তু অলিম্পিক আয়োজকদের খরচের বিষয়টিও মাথায় রাখতে হয়েছে। অলিম্পিক আয়োজনের জন্য বিপুল অর্থ খরচ করতে হয়েছে আয়োজক জাপানের। তারপরও দর্শকহীন অলিম্পিক আয়োজন করায় ৭০০ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়ছে তারা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি