তিনদফা দাবীতে সৈয়দপুরে যানবাহন অবরোধ
এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সৈয়দপুরের ডাকে রোববার (২৮ এপ্রিল) সৈয়দপুরে বিভিন্ন সড়কে পরিবহন মালিক ও শ্রমিকরা যানবাহন অবরোধ করে।
তাদের তিন দফা দাবীর মধ্যে পুলিশি হয়রানী, নির্যাতন, অবৈধ পরিবহনের মধ্যে নছিমন, ভটভটি ও শহরের পৌরসভা কর্তৃক টোল আদায় ইজারা বাতিলের দাবীতে টার্মিনাল এলাকা, রাবেয়া মিল, ওয়াপদা মোড়ে সকাল ১১টা থেকে যানবাহন অবরোধ করে। ফলে আন্তজেলা ও দুরপাল্লার যাত্রী সাধারণের ভোগান্তির শিকার হয়। এর আগে গত ২৭ শে এপ্রিল (শনিবার) টার্মিনাল চত্ত্বরে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা সভাপতি আখতার হোসেন বাদলের সভাপতিত্বে তিন দফা দাবী বাস্তবায়নের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, দপ্তর সম্পাদক এফাজ সরকার, কার পিকআপ ও মাইক্রো শাখার সম্পাদক মোঃ মানিক প্রমুখ। এরই ধারাবাহিকতায় এই অবরোধ কর্মসূচী পালন করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি