৫ মে ২০২৬

তিন সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তিন সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই

বাংলাপ্রেস ডেস্ক: সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আজ বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন তিনি।

সচিব বলেন, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই। সভায় স্থগিত হয়ে যাওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে ইসি। আগামী ২১ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, দেশের স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ও ১১ পৌরসভায় ১১ এপ্রিল ভোটগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল। একই দিনে দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ১ এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি