১১ মে ২০২৬

তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব ইজতেমা চলতি বছর তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন তিনি। নাসিরুদ্দিন বলেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, জুবায়েরপন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন। এরপর পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীরা ইজতেমা পালন করবেন। এ ব্যাপারে শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ে নেজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমা সামনে রেখে ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলছে। এদিকে, মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ‘মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি