৭ মে ২০২৬

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পিএম
তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

 


বাংলাপ্রেস ডেস্ক: বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দার’ লেখক রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর।

তিনি বলেন, হাসপাতালে কিডনির ডায়ালাইসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস।

জানা গেছে, রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।

রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও সেখানে থিতু হননি। অবশেষে লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে।

প্রসঙ্গত, সেবা প্রকাশনী থেকেই তার লেখকজীবনের সূচনা হয়। প্রথম দিকে বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তিন গোয়েন্দা সিরিজের মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি