তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও এসেছে পুরোপুরি শীতের আমেজ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, গতকালের চেয়ে সারাদেশে তাপমাত্রা কমেছে। এরইমধ্যে তিন বিভাগ শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে। তবে আজ বেলা ১১টায় আমরা শৈত্যপ্রবাহ নিয়ে ঘোষণা দেব।
রাজধানীর তাপমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরো কমে আসতে পারে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি