তিন বাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

বিদেশ ডেস্ক: হামলার জবাবে প্রত্যাঘাত করা গিয়েছে। তবে বসে নেই পাকিস্তানও। সময়মতো জবাব দেবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে তারা। তাই প্রত্যাঘাতের কয়েক ঘণ্টা পরই দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক সেরে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামাল চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তাতে প্রাণ হারান ৪৯ জন জওয়ান। সেই ঘটনার ১১দিন পর, মঙ্গলবার ভোরে পাকিস্তানে বোমাবর্ষণ করে বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় বহু জঙ্গিঘাঁটি।
এই ঘটনায় তেড়েফুঁড়ে উঠেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় বায়ুসেনা সেখানে পা রেখেছে। সময়মতো উপযুক্ত জবাব দেবে বলে ঘোষণা করে তারা। তার পরই রাজস্থানে সভা সেরে দিল্লি ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী। সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনাপ্রধান বীরেন্দ্র সিংহ ধানোয়া এবং নৌসেনাপ্রধান সুনীল লাম্বার সঙ্গে বৈঠক সারেন। দেশের নিরাপত্তা সর্বত্র নিশ্চিত করতে বলেন তাঁদের।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি