৫ মে ২০২৬

টিকটকের শুটিংয়ে ভূল করে গুলি যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টিকটকের শুটিংয়ে ভূল করে গুলি যুবকের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: বুধবার ভারতের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কেবল একটি ভিডিও করতে চেয়েছিলেন ‘টিকটক’ তারকা। ভুল করে গুলি চালিয়ে ফেলেন তিনি। অনিচ্ছাকৃত ভাবেই নিজের প্রাণ নিয়ে ফেললেন ১৯ বছরের হামিদুল্লাহ। পুলিশ বরাত দিয়ে আনন্দবাজার জানায় যাঁরা ভিডিও করছিলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান হামিদুল্লাহকে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। নেটমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। নেটাগরিকদের মনে আতঙ্ক দানা বেঁধেছে। পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, ভিডিওতে দেখা গেছে, তরুণ প্রথমে বন্দুকে গুলি ভরছে। তার পর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়েই গুলি চালিয়ে ফেলেন। সরাসরি মাথায় গুলি লেগে যায়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি