৪ মে ২০২৬

টিকাগ্রহণ ছাড়া স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টিকাগ্রহণ ছাড়া স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে টিকাগ্রহণ ছাড়া শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অবশ্যই অন্তত এক ডোজ টিকা নিতে হবে। বৃহস্পতিবার করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষের উপস্থিতি সীমিত রাখতে হবে। যেসব শিক্ষার্থীরা টিকাগ্রহণ করেনি তারা স্কুলে যেতে পারবে না। তিনি আরো বলেন, করোনার সংক্রমণ বেড়ে গেলে গণপরিবহন নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে গণপরিবহনে ভাড়া না বাড়াতে সংশ্লিষ্টদের জানানো হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্য মেলা, বইমেলা, রেস্তোরাঁ, শপিংমলে প্রবেশ করতে হলে দুই ডোজ করোনার টিকা নিতে হবে। একই সঙ্গে ট্রেন, বিমানে চলাচল করতে হলে দুই ডোজ টিকা নেয়ার সনদ দেখাতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি