টিকা নেওয়া শিক্ষক-কর্মচারিদের স্কুলে প্রবেশ নিষেধ!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের টিকা গ্রহণের পর স্কুলে প্রবেশ করতে পারছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির একটি স্কুল শিক্ষক-কর্মচারিরা। উক্ত স্কুলে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে নিরুৎসাহিত করছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভ্যাকসিন নেওয়া কোনো শিক্ষক বা কর্মচারিদের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হবে না। মঙ্গলবার (২৭ এপ্রিল)বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছেন।
সিবিএস মায়ামির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামির ডিজাইন জেলায় অবস্থিত সেন্টার একাডেমি নামের ওই স্কুলটির সহ-প্রতিষ্ঠাতা লীলা সেন্টার গত সোমবার অভিভাবকদের অবহিত করেছেন যে, যখন সম্ভব হবে, একাডেমির নীতি হলো এই সময়ে যারা কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছে এমন কাউকে নিয়োগ না করা।
গত সপ্তাহে একটি চিঠিতে মিসেস সেন্টারার কর্মীদের উদ্দেশে বলেছিলেন যে, যদি কোনো শিক্ষক ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করে থাকেন তাহলে তাদের অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সর্বপ্রথম এ খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।
আরও তথ্য না জানা পর্যন্ত আমরা সম্প্রতি টিকা নেওয়া লোকদের শিক্ষার্থীদের কাছে থাকতে দিতে পারি না। স্কুলের বছর শেষ হওয়ার পরে যেসব শিক্ষকরা টিকা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের কেবল তখনই ফিরে আসতে দেওয়া হবে যখন ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালগুলো সম্পন্ন হবে, চিঠিতে উল্লেখ করা হয়।
ভ্যাকসিনযুক্ত ব্যক্তিদের দ্বারা যারা টিকা নেননি তারা আক্রান্ত হচ্ছেন বলেও একটি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন মিসেস সেন্টার। বলেন, স্কুলের তিন জন নারী ভ্যাকসিন নেওয়া লোকেদের সংস্পর্শে আসার পর করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তার এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি