৪ মে ২০২৬

থোকায় থোকায় আম ধরেছে প্রধানমন্ত্রীর আমবাগানে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
থোকায় থোকায় আম ধরেছে প্রধানমন্ত্রীর আমবাগানে

বাংলাপ্রেস অনলাইন: রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমবাগান থোকায় থোকায় আম ধরেছে। উপজেলার উজিরপুরে (শেখ হাসিনার মোড়) প্রধানমন্ত্রীর দেড় একরের বেশি জমিতে আমবাগানটি গড়ে তোলা হয় ২০১৩ সালে। স্থানীয়ভাবে এটি দেখভাল করছেন প্রধানমন্ত্রীর নাতি (প্রধানমন্ত্রীর স্বামী ড. ওয়াজেদ মিয়ার ভাগ্নের ছেলে) শাহিদুল ইসলাম পিন্টু।

পিন্টু জানান, বাগান করার পর গত দুই বছরে কিছু কিছু গাছে আম ধরেছিল। তবে এ বছর প্রতিটি গাছে থোকায় থোকায় আম ধরেছে। বারি আম-৪ ও জনপ্রিয় হাঁড়িভাঙা প্রজাতির আম সমৃদ্ধ এ বাগান স্থাপনে সহায়তা করছে রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র।

জানা গেছে, বাগানে মোট ১১০টি আম গাছের মধ্যে বারি আম-৪ জাতের ৫৫টি এবং জনপ্রিয় হাঁড়িভাঙা জাতের গাছ রয়েছে ৫৫টি। রংপুর-ঢাকা মহাসড়কের ধার ঘেঁষে এক সময়ের পতিত জমিতে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই আমবাগান সহজে নজর কাড়ে সবার।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি