৫ মে ২০২৬

থাপ্পড় খেলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
থাপ্পড় খেলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

বাংলাপ্রেস ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারণায় নেমে আচমকা এক ব্যক্তির থাপ্পড় খেলেন ভারতের আম আদমি পার্টির নেতা ও নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার নয়াদিল্লি লোকসভা আসনের অন্তর্গত মতি নগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।

হুডখোলা একটি গাড়ির ওপর দাঁড়িয়ে ছিলেন কেজরিওয়াল, হঠাৎ লাল শার্ট পরা এক ব্যক্তি লাফ দিয়ে গাড়িতে উঠে কেজরিওয়ালকে থাপ্পড় মারেন। সঙ্গে সঙ্গে সেখানে থাকা আম আদমি পার্টির সমর্থকরা ওই ব্যক্তিকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন। পরে পুলিশ তাকে তাদের কাছ থেকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, আক্রমণকারী ব্যক্তির নাম সুরেশ। তিনি নয়াদিল্লির কৈলাস পার্কের বাসিন্দা। এবারের ১৭তম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছেন দুর্নীতিবিরোধী আন্দোলন করে ব্যাপকভাবে আলোচিত হয়ে রাজনীতিতে নামা অরবিন্দ কেজরিওয়াল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি