৭ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্য আটক 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্য আটক 
দুলাল হক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
০১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নং-০১ তাং-০১/০২/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড এর বাদী মোঃ তহিদুল ইসলাম (৫০), পিতা-মোঃ আবুল হোসেন, সাং- মন্ডলাদাম (কামিনিপাড়া) থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও অভিযোগ করেন যে, গত ২৭/০১/২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত রাতে তাহার বসত বাড়ীর বারান্দা থেকে একটি হিরো লাল পুরাতন বাইসাইকেল চুরি হয়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে এসআই মোঃ আবু হানিফ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ সুমন ইসলাম ওরফে সোহাগ (২৫), পিতা-মোঃ আব্দুল মান্নান (চামরিয়া), সাং-ঘনিবিষ্টপুর (চেয়ারম্যানপাড়া), থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও'কে ধৃত করিয়া তাহার স্বীকারোক্তি, দেখানো ও সনাক্তমতে বাদীর চুরি যাওয়া বাইসাইকেলটিসহ আরো অন্যান্য ০৭টি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ চোরাই বাইসাইকেল গ্রহণকারী আসামী মোঃ আবুল কালাম ওরফে নাদিয়া (৪২), পিতা-আব্দুল বাছেদ, সাং-মধ্য ঝাড়গাঁও, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও'কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার এস আই মো: আকবর আলী,  এস আই আবু হানিফ মন্ডলসহ রুহিয়া থানার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকনবৃন্দ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি