ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুকুরের পানিতে ডুবে জাহিদ আলী (২৬মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ৩ নভেম্বর বিকেলে বাড়ির পাশের পুকুর হতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
মৃত জাহিদ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জাহিদ আলী বাড়িতে একাকি খেলা করছিল । বাড়িতে মেহমান আসায় সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরে শিশুটির মা তাকে খোজাখুজি করে না পেয়ে বাড়ির পশ্চিম পাশে পুকুরে দেখতে পায়। তার চিতকারে লোকজন ছুটে লাশ উদ্ধার করে । তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ।ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি