৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সরকারি গাছ কর্তনের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সরকারি গাছ কর্তনের অভিযোগ
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রুহিয়া-আটোয়ারী সড়কের জেলা পরিষদের জমি হতে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের কয়েকটি কাঁঠাল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সরকারি অফিস আদালত বন্ধ থাকার দিনে নুর ইসলাম ও তার সহধর্মিনী শাহানাজ বেগম তাদের বাড়ির বাউন্ডারি এলাকায় থাকা জেলা পরিষদের ৩ টি কাঁঠালগাছ বিক্রি করে দেয়।এরপর নুর ইসলাম গাছের ডালপালা ও শেকড় তুলে ফেলে।পরবর্তীতে লোকজন দেখতে পেয়ে ঠাকুরগাও জেলা পরিষদে খবর দিলে রুহিয়া ডাকবাংলার চকিদার আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তনের ঘটনা উদ্ধার করে। কর্তনকৃত গাছগুলো বর্তমানে উওরা বাজারে বেলাল আলী নামে একজন কাঠ ব্যবসায়ীর হেফাজতে রয়েছে।চকিদার আশরাফুল ইসলাম জেলা পরিষদে কথা বলে গাছগুলো জালাল উদ্দিন নামে একজন সমিলের মালিকের জিম্মায় রাখে। নুর ইসলাম ও সহধর্মিনী শাহানাজ বেগম প্রথমে গাছ কর্তনের কথা অস্বীকার করে।পরে গাছ কাটার প্রমান পাওয়া গেলে শাহানাজ বেগম সেগুলো তাদের বলে দাবি করেন। এ ব্যাপারে ঠাকুরগাও জেলা পরিষদের কর্মকর্তা বিমল কুমার রায় বলেন,রুহিয়ায় জেলা পরিষদের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।তবে কর্তনকারী দম্পতি গাছগুলো তাদের দাবি করায় সেগুলো জেলা পরিষদের কিনা তা যাচাই করতে রোববার সার্ভেয়ার গিয়ে সরজমিনে মাপজোক করে সিদ্ধান্ত দেবেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি