৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সপ্তম দিনে ও চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সপ্তম দিনে ও চলাচল স্বাভাবিক
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:চলমান লকডাউনের সপ্তম দিনে এই মেঘলা আকাশে ঘরবন্দি থাকেনি মানুষ। রুহিয়া চৌরাস্তা, উত্তরা বাজার, পাটিয়াডাঙ্গী বাজার, ঢোলারহাট বাজার,আখানগর এলাকায় দেখা গেছে মানুষের  উপস্থিতি। রুহিয়া থানা এলাকার ঔষধ ও কাচামালের দোকান ছাড়া অন্যান্য সব দোকান বন্দ থাকলেও লোকজন ও যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। পুলিশের টহল টিম মাঠে থাকলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। এখনো মানুষ মাস্ক ব্যবহার করছেননা এবং সামাজিক দুরত্ব বজায় রাখছেননা। এক অটোচালক বলেন, গতকয়েকদিন ধরে ঘরে বসেছিলাম। এমন করে ঘরে বসে থাকলে খাবার যোগাড় করতে পারবো না। তবুও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বের হয়েছি। সাথে আরও বেশ কজন চালক। লকডাউনেও কিছু অফিস, কর্মক্ষেত্র খোলা আছে তাই সকালে সড়কে মানুষের প্রচুর উপস্থিতি। এ ব্যাপারে রুহিয়া থানার ওসি তদন্ত শহিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রুহিয়া থানার ওসি সহ ৬ জন করোনা পজিটিভ । তার পরও আমরা সকলের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এলাকার লোকজনকে বুঝাচ্ছি এবং করোনার ভয়াবহতা সম্পর্কে বলতেছি। ততক্ষণ তারা লুকিয়ে দেখছে আমাদের সাথে লুকোচুরি করতেছে। এটাকে সামাল দেয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি