ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (৪ আগষ্ট ) বিকালে বাড়ির পাশের পুকুর হতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
মৃত ইয়াসমিন আকতার সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের দিনমজুর দেবারুর মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইয়াসমিন আক্তার বাড়ির উঠানে একাকী খেলাধুলা করছিল।বিকেলে হাঁস আনতে গিয়ে অকস্মাৎ পা পিছলে পুকুরের পানিতে ডুবে যায় সে।পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন ।
রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি