৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নির্মাণ কাজের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নির্মাণ কাজের উদ্বোধন
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এম পি বলেছেন , আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে এবং শান্তিতে থাকে। ৩০ জুন সকল সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । তিনি আরও বলেন , আজকের এই মেধাবী শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযােগিতা করবে । তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ । তাই শিক্ষার কোন বিকল্প নেই । করোনা ভাইরাসের কবলে পুরো বাংলাদেশ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে এবং অসংখ্য মানুষের মৃত্যুও হচ্ছে। করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন। আশা করি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য , শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার টাকা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি