ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উন্মুক্ত বাজেট সভাটি অনুষ্ঠিত হয়।
৩নং আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মু: সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী প্রমুখ ।
সভায় ওই ইউনিয়নের শ্রেষ্ঠ করদাতা ও প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণকে পুরস্কার প্রদান করা হয়। উন্মুক্ত এ বাজেট সভায় ঠাকুরগাঁও ৩নং আকচা ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ১৬ লক্ষ টাকা আয় এবং ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যায় ধরা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি