৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
দুলাল হক, ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার অনলাইন মাধ্যম জুমের মাধ্যমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মতবিনিময় কালে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার রাসেল, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিম, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু, নির্বাহী সদস্য ফাতেমা তু ছোগড়া, সদস্য গোলাম সারোয়ার সম্রাট , এসএম জসিম উদ্দিন, হারুন অর রশিদ,সাবেক সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও প্রেসক্লাব বদরুল ইসলাম বিপ্লব, নূরে আলম শাহ্, রেজওয়ানুল হক রিজু, নবিন হাসান, শারমিন হাসান, কামরুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। এ সময় জেলা প্রশাসক বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও জেলার বিভিন্ন উন্নয়ন সম্ভাবনার বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি