৭ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক বিপ্লবের উপর হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঠাকুরগাঁওয়ে সাংবাদিক বিপ্লবের উপর হামলা
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লব হামলার শিকার হয়েছেন। সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক সহ কয়েকজনের হামলার শিকার হন।ঘটনার পর থেকে প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন গা ঢাকা দিয়েছেন। পুলিশ জানায়,মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি লোক নিয়োগের কার্যক্রম শুরু করে।কিন্ডু প্রধান শিক্ষক তা ভন্ডুল করার চেষ্টা চালিয়ে আসছিলেন। এদিকে নতুন নীতিমালার কারণে গত ৬ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় নতুন এমপিও নীতিমালার আলোকে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়।সে আলোকে ৯ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।কিন্ত প্রধান শিক্ষক ওই বিজ্ঞপ্তি বিধি মোতাবেক হয়নি দাবি করে বিতর্কে জড়ায়। এক পর্যায়ে কমিটির সদস্য লক্ষন চন্দ্র বর্মন তার অনুমতি ও সাক্ষর ছাড়া কেন বিজ্ঞপ্তি ছাপা হলো মর্মে বিতর্কের এক পর্যায়ে সভাপতি বিপ্লবের উপর হামলা চালায় এবং বেধরক মারপিট করে।সদস্য লক্ষনের ঘুষিতে সভাপতির বাম কানের পর্দা ফেটে যায় এবং তার শ্রবনশক্তি ক্ষতিগ্রস্থ হয় ।প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন নলকূপের হাতল দিয়ে সভাপতির কোমরে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে সাংবাদিক বিপ্লব ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি