৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মৃত্যুদাবি চেক বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মৃত্যুদাবি চেক বিতরণ
দুলাল হক,ঠাকুরগাও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড( জনবীমা) এর বিকেন্দ্রিক জেলা অফিস উদ্বোধন, উন্নয়ন সভা, পুরস্কার বিতরণ ও মৃত্যুদাবি চেক বিতরণ করা হয়েছে । সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি কার্যালয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কার্যালয় অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনবীমা প্রধান কার্যালয়ের এসইভিপি আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এরিয়া-১৫ ইনচার্জ খাদেমুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জনবীমার জোন প্রধান অরবিন্দু শেখর শাহা প্রতাপ, ব্রাঞ্চ কো অর্ডিনেটর শহিদুল ইসলাম, জেলা অফিসের বিসি তোফাজ্জল হোসেন প্রমুখ । অনুষ্ঠানে বলি রানী রায় কে মৃত্যুদাবির ৭৭ হাজার টাকার চেক, গোলেনুর বেগম ৭৫ হাজার টাকা, আফরিনা বেগম কে এক লাখ ৭৫ হাজার টাকা,লিপি বেগমকে ১৭হাজার ৫শ টাকা, মোরশেদা বেগম কে ৩৭ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী দিনাজপুর জেলার কোম্পানির ৩ শতাধিক কর্মী, উপস্থিত ছিলেন । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি