Uncategorized
পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনাকে কেন্দ্র করে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগের দু'গ্রুপের হাতাহাতি
৭ মাস আগে
by বাংলা প্রেস
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের সদর উপজেলার ভেলাজান বাজার নামক স্থানে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলা তারাঞ্জুবাড়ী গ্রামে হালিম উদ্দিন (২৮)। আরেকজনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ঢেকনাপাড়া গ্রামে বলে জানা গেছে তবে তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
সদর থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিপি/আর এল