৬ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে চোরাকারবারি-বিজিবি সংঘর্ষে নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে চোরাকারবারি-বিজিবি সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা : চোরাকারবারিদের সাথে সীমান্ত রক্ষী বাহিনীর সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে ৩ জন নিহত হয়েছে। আহত অন্তত ১৬।

নিহতরা হলেন-সাদেক, নবাব ও জয়নুল। স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে নবাব ও জয়নুল ছাত্র। নবাব অনার্সে পড়ে, আর জয়নুল দ্বিতীয় শ্রেণীতে পড়ে। অপরজন সাদেক স্থানীয় কৃষক।

বিজিবির ৫০ ব্যাটালিয়ন কমান্ডার জানান, চোরাচালানের তথ্য পেয়ে সকালে হরিপুর উপজেলার সীমান্তবর্তী বহরমপুর গ্রামে যায় টহল দল। তল্লাশি চালানো হয় কয়েকটি বাড়িতে। এসময় চোরাচালানে বেশকিছু গরু পাওয়া যায় বাড়িগুলোয়। বিবিজি সদস্যরা ওইসব গরু জব্দ করার প্রক্রিয়া শুরু করে।

গ্রামবাসীর অভিযোগ, এক সপ্তাহ আগে ওই গরুগুলো বিজিবি সদস্যরা নিয়ে যায়। পরে তা ছেড়ে দেয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় বিজিবি। এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়। হাসপাতালে আহতদের নেয়া হলে সেখানে মারা যায় একজন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি