৬ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলির ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলির ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ডেস্ক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজন নিহতের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে বাহিনীর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে কোস্টগার্ডের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকে এ বাহিনীর সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকার পরেও উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে অনেক অবদান রেখেছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী সমুদ্র এলাকার অফুরন্ত সম্পদ ব্যবহার করে ব্লু-ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে এ বাহিনী কাজ করছে। দেশের উপকূলীয় এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কোস্টগার্ডকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে অল ওয়েদার ক্যাপাবল জাহাজ, হোভারক্রাফট, ড্রোন, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটের মতো আধুনিক প্লাটফর্ম সংযোজনের পরিকল্পনা রয়েছে। এতে গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হবে। বিশেষায়িত এ বাহিনীর পেশাগত ভিত্তি গড়ে তোলার জন্য নিজস্ব জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।’ কোস্টগার্ড ও নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি