
দুলাল হক, ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রুহিয়া উপজেলা আওয়ামী লীগ।
করোনা মহামারির কারণে দিবসটি পালনের জন্য আওয়ামী লীগ সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সূর্যোদয়ের সময় রুহিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,মুক্তিযোদ্ধা আনিসুর ,গনেশ চন্দ্র সেন, বিকাশ চন্দ্র সেন ঠাকুর প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]