৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটু ও রহিম শুভ’র উপর মিথ্যা মামলা বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক বৃন্দ। সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সচেতন নাগরিকবৃন্দের আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সচেতন নাগরিক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, ঠাকুরগাঁও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবু মহিউদ্দীন, সাংবাদিক মজিবর রহমান খাঁন, তানভির হাসান তানু, আব্দুল লতিফ লিটু, আব্দুল করিম, জিয়াউর রহমান বকুল, পার্থ সারথী দাস, ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ঠাকুরগাঁও হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখায় সাংবাদিক তানভীর হাসান তানুসহ অন্যান্য সাংবাদিকদের নামে ডিজিটাল অ্যাক্টে মামলা অত্যন্ত ন্যক্কারজনক। হাসপাতালের রোগীর খাবার নিয়ে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বাতিল করার দাবি জানান বক্তারা। এভাবে মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে। দ্রুত মামলা প্রত্যাহার না করলে আরো বড় আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন সাংবাদিকরা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি