৬ মে ২০২৬

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলেন যারা
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপুর্নভাগে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সমূহে অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলায় সদস্য পদে ১৭৪ ভোট পেয়ে দেবাশীষ দত্ত সমীর (অটো রিক্সা) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোশারুল ইসলাম সরকার (টিউবওয়েল) পেয়েছেন ১২৭ ভোট। বালিয়াডাঙ্গী উপজেলায় সদস্য পদে মো: সফিকুল ইসলাম (তালা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: হাবিবুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট। পীরগঞ্জ উপজেলায় সদস্য পদে মো: মোস্তাফিজুর রহমান (হাতি) ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: গিয়াস উদ্দীন (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৬০ ভোট। রানীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন (তালা) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট। হরিপুর উপজেলায় আনিসুজ্জামান শান্ত (টিউবওয়েল) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: হবিবর রহমান (তালা) পেয়েছেন ১৮ ভোট। সংরক্ষিত—১ (ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী) আসনে সদস্য পদে আফসানা আখতার (ফুটবল) ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী দ্রৌপদী দেবী আগারওয়াল (টেবিল ঘড়ি) পেয়েছেন ১৫৪ ভোট। সংরক্ষিত—২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সেতারা হক (টেবিলঘড়ি) ১৩৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি