৪ মে ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে রোববার অস্ত্রোপচার করা হবে। এ উপলক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) বাদ এশা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এমপি রমেশ চন্দ্র সেনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আব্দুল মকসেত।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামে মসজিদের সাবেক সভাপতি মো: সাইফুল্লাহ,সাবেক সভাপতি আলহাজ্জ তাহেরুল ইসলাম,আহবায়ক আলহাজ্জ শহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম বিপ্লব,সাবেক কোষাধ্যক্ষ ,গোলাম রব্বানী সহ অনেকে। দোয়া মাহফিলে অত্র মসজিদে এমপি মহোদয়ের মাধ্যমে সরকারি এককালীন ৫ লক্ষ টাকা অনুদান মন্জুরী এবং এসি স্থাপনে তার সহযোগিতার কথা স্বীকার করে রুহিয়া উপজেলা ঘোষনা না হওয়া পর্যন্ত তার দীর্ঘায়ু কামনা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি