৪ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ এএম
ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

 


বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ। এরপর শুরু হয়েছে ভোট গণনা।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উৎসবমুখর ও অনুকূল পরিবেশে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।


দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের ছাত্র মিনহাজ নামে তিন ভুয়া ভোটারকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন।


গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।


২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকে আসনটি শূন্য হয়েছে।


এরপর এ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন।


এ নির্বাচনে মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি