৬ মে ২০২৬

তফশিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ এএম
তফশিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার

বাংলাপ্রেস ডেস্ক:   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে এক ভাষণে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তফশিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে চলছে তল্লাশি ও বসানো হয়েছে ব্যারিকেড। এ ছাড়া চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। চলাচলও সীমিত করা হয়েছে।

তফশিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে। এ ছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি