টেস্টিং সল্ট রাখায় ঢাবি সূর্যসেন হলের দোকানিকে জরিমানা করলেন ভিপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের একটি দোকানে টেস্টিং সল্ট রাখার অভিযোগে দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন হল সংসদের নবনির্বাচিত ভিপি আজিজুল হক। এ ঘটনায় ভিপি ও দোকানি উভয়ের স্বাক্ষরে একটি চুক্তিনামাও করা হয়।
ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর। চুক্তিনামায় উল্লেখ করা হয়, দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হলো। নির্ধারিত তিন দিনের মধ্যে জরিমানা পরিশোধ না করলে দোকানের চুক্তিনামা বাতিলের সুপারিশ করা হবে।
ভিপি আজিজুল হক জানান, প্রথমে দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের কথা অস্বীকার করলেও তল্লাশির সময় এক কেজির সমপরিমাণ টেস্টিং সল্ট পাওয়া যায়। পরে তিনি বিষয়টি স্বীকার করেন।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “জরিমানা করার এখতিয়ার ছাত্রনেতাদের নেই। তারা চাইলে বিষয়টি হল প্রশাসনের মাধ্যমে করতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা তাদের দায়িত্ব হলেও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।”
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি