৫ মে ২০২৬

টেস্ট ফায়ারিংয়ের সময় নৌবাহিনীর ২ নাবিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
টেস্ট ফায়ারিংয়ের সময় নৌবাহিনীর ২ নাবিক নিহত

বাংলাপ্রেস অনলাইন: বঙ্গোপসাগরে নৌবাহিনীর টেস্ট ফায়ারিংয়ের সময় কার্তুজ বিস্ফোরণ হয়ে ২ নাবিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে নৌবাহিনীর জাহাজ বিএনএস তিতাসে এ দুর্ঘটনা হয়। নৌবাহিনী জানায়, টেস্ট ফায়ারিংয়ের সময় একটি গুলি কার্তুজের বক্সে এসে পড়লে বিকট শব্দে বিস্ফারণ ঘটে। এ সময় ওই বক্সের কাছে থাকা ৭ জন নাবিক আহত হন। এদের মধ্যে দু'জনকে মৃত ঘোষণা করেন জাহাজে থাকা নৌবাহিনীর চিকিৎসক। পরে জাহাজটি নৌবাহিনীর ইশা খাঁ ঘাঁটিতে নিয়ে আসা হয়। আহত ৫ নাবিককে চট্টগ্রামের বন্দরটিলায় নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন নৌবাহিনীর এক কর্মকর্তা।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি