তেঁতুলিয়ায় ২টি সড়ক ও ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন এমপি নাঈমুজ্জামান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার ২ টি সড়ক ও ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (১৩ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন পঞ্চগড় -১আসনের মাননীয় সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা )। সড়ক ২ টি বচুডাংগী-আঠারোখাড়ী রোড(চেই.০০-৯০০মি.) ও বামনপাড়া(আর এ্যান্ড এইচ)- ভজনপুর মাদ্রাসা রোড ( চেই.০০-২৫০০ মি.) সড়ক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ টি ভদ্রেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়াবুড়ি মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, এছাড়াও আরো ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও সুলতানা রাজিয়া। তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান,আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী জুয়েল, উপজেলা প্রকৌশলী (অ,দা)রমজান আলী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী। দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেনসহ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি