তেঁতুলিয়ায় পাথর শ্রমিকদের মাঝে শিশু কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ,এই শীতে বিপাকে পড়েছে জীবিকার তাগিদে কাজে বের হওয়া নিম্ন আয়ের মানুষেরা। আজ তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এই হাড় কাঁপানো শীতে নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দিলো তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন শিশু কল্যাণ সংস্থা। এই সংগঠনের উদ্যোগে আজ বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাথর বালি লোড- আনলোড আফিসের ২ শ পাথর শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, কবির হোসেনের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাবান্ধা ইউনিয়নের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের রেজি ২৬৪ এর সভাপতি আজিম উদ্দিন- সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম, একই ইউনিয়নের লোড আনলোড রেজি ২০০০ এর সভাপতি নাজিরুল ইসলাম - সাধারন সম্পাদক মো মানিক।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি