তেঁতুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : করোনায় আতঙ্ক নয়, সচেতন হয়ে নিজে সুস্থ্য থাকুন, অপর কে সচেতন করুন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক কার্যক্রম ২৩ শে মার্চ (সোমবার) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব কাজী মাহমুদুর রহমান (ডাবলু) তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিদর্শন করে করোনা ভাইরাস সচেতনতায় আবাসিক মেডিকেল অফিসার সহ অন্যান্য মেডিকেল অফিসারদের সংগে মতবিনিময় করেন।
মতবিনিময় সময় তিনি কাজী ব্রাদার্স আবাসিক হোটেল করোনা রোগীর প্রয়োজনে ওয়ার্ড হিসেবে ব্যবহার করার জন্য অনুমতি দেন। একই সংগে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সেফটির জন্য খুব তাড়াতাড়ি পিপি পোশাক দেবেন বলে জানান। তিনি জ্বর সর্দি আক্রান্ত রোগীদের মোবাইল ফোনে চিকিৎসা সেবা নেবার পাশাপাশি ১৪ দিন ঘরে থেকে বিশ্রাম নেবার কথা বলেন।
এদিকে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভা:) মাসুদুল হক সার্বক্ষনিক তেঁতুলিয়া উপজেলার সর্ব স্তরের জনগনের খোজখবর নেন এবং হাট বাজারে মনিটরিং করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখেন এবং করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় প্রশিক্ষণরত যুব মহিলাদের দ্বারা তৈরিকুত মাস্ক ইতোমধ্যে ২৫০০ মাস্ক বিতরণ করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি